সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৫

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩৫

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় ৩৫ জন নিহত ও আহত হয়েছেন আরো ৪০ জন। বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

সোমালিয়ার জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সিরিজ বোমা হামলার সর্বশেষ ঘটনা এটি।

Manual3 Ad Code

 

সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়া গোষ্ঠী গত বছর দীর্ঘদিন ধরে দখলে থাকা অঞ্চলগুলো থেকে বিদ্রোহীদের সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটছে।

 

Manual5 Ad Code

এক বিবৃতিতে আল শাবাবের গণমাধ্যম কার্যালয় এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলে, তারা ‘ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি, হামলায় নিহতের সংখ্যা ৮৭ বলেও দাবি করেছে তারা।

 

অবশ্য স্থানীয় পুলিশ বলছে, আল শাবাব অধিকাংশ সময় স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের চেয়ে বেশি হতাহতের পরিসংখ্যান দিয়ে থাকে।

 

Manual5 Ad Code

সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

 

তিনি বলেন, হামলায় নয় সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যরাও তাদের পরিবারের অর্ধেক সদস্য হারিয়েছেন। এছাড়া, এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

মাহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালানে দেশটির রাষ্ট্রীয় রেডিওকে বলেন, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে।

 

(সুরমামেইল/ডি-কেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code