সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য নির্ধারিত রাস্তার পাশে একটি নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণটি ঘটে।
মোহাম্মদ ওসমান নামে মোগাদিসুর এক বাসিন্দা জানান, বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, মসজিদ থেকে বাইরে বেরিয়ে আমি বেশ কয়েকটি বাড়ি-ঘর বিধ্বস্ত অবস্থায় দেখি। এছাড়াও বিস্ফোরণে নিহতদের মৃতদেহের ছিন্নভিন্ন অংশ রাস্তায় পড়ে থাকতে দেখি।
এদিকে প্রাণঘাতী এই হামলার পেছনে কারা জড়িত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
Design and developed by ওয়েব হোম বিডি