সৌদিতে ঈদ শুক্রবার

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

সৌদিতে ঈদ শুক্রবার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর দেশটির রাজকীয় আদালত চাঁদ দেখার খবর জানায়। খালিজ টাইমসের খবর।

 

Manual5 Ad Code

এর আগে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা দেয়। কারণ, এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

 

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

 

উল্লেখ্য, ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, ‘রোজা ভাঙার উৎসব।’

Manual1 Ad Code

 

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত মুসলিমরা এই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে উৎসবটি উদযাপন করেন।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code