সৌদিতে কারখানায় আগুনে পুড়ে ১০ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে পুড়ে ১০ বাংলাদেশি নিহত

Manual1 Ad Code

মেইল ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে।

 

Manual3 Ad Code

রোববার (০৯ আগস্ট) রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন ও পারকাসুন্দা গ্রামের জালাল, উদনপৈ গ্রামের মো.ফরিদ শেখ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual7 Ad Code

 

জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তারা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

Manual1 Ad Code

 

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১০জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code