সুনামগঞ্জে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

সুনামগঞ্জে ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার ধর্মপাশা উপজেলায় বিলের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

 

শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হলো- রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬)। তারা চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

 

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ পানিতে পড়ে যায়। এ অবস্থায় ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রাবিয়াও পানিতে পড়ে যায়।

 

Manual7 Ad Code

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিলের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

(সুরমামেইল/এসডি)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code