রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সদ্য তিনি এখানে ইউএনও হিসেবে যোগদান করেছেন। যোগদানের পর রাজনৈতিক দল, সূধীজনদের নিয়ে তার এ প্রথম বৈঠক। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়ে কানাইঘাট উপজেলাকে একটি সুন্দর জনপদে পরিণত করতে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।

Manual8 Ad Code

 

তিনি বলেন, সরকার তাকে এখানে পাঠিয়েছেন স্থানীয় পর্যায়ে সবধরনের উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতার সহিত বাস্তবায়নের পাশাপাশি সরকারের সমস্ত সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এজন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সূধীজন, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত উপজেলা বিএনপি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual6 Ad Code

তারা কানাইঘাট পৌর শহরের সৌন্দর্য্য বর্ধন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, হাট-বাজারগুলোর সংস্কার কোন ধরনের অনিয়ম, দুর্নীতি ছাড়াই, উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন, সরকারের দপ্তরগুলোর সেবার পরিধি আরো বাড়ানো সহ জনসাধারণের জন্য নেয়া সরকারের বিভিন্ন সেবা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য নবাগত নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের প্রতি আহ্বায়ন জানান। সেই সাথে আইন-শৃঙ্খলার উন্নয়নে জনসচেতনতা বাড়ানো, মাদকের বিরুদ্ধে আরো জোরালো অভিযানের উপর গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, আলমাছ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ ফয়সল আহমদ, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওঃ আবুল হোসেন চতুলী, জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওঃ শিব্বির আহমদ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আমানুর রশিদ চৌধুরী, পৌর জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মাওঃ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আলতাফ হোসেন, জমিয়ত নেতা মিম সালমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার শলিল চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্যামল কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস সহ কানাইঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code