সৌদিতে ফের বন্ধ হলো ১০ মসজিদ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

সৌদিতে ফের বন্ধ হলো ১০ মসজিদ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ) সে দেশের কিছু মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী এবং বিভিন্ন মসজিদের মুসল্লী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এর আগে গত শুক্রবার মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানিয়েছিলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হতে পারে দেশটির সব মসজিদ।

 

Manual4 Ad Code

মুসল্লীদের আক্রান্ত হওয়ার খবর জানার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি মসজিদ বন্ধ রাখা হয়েছে। আবদুল লতিফ আল-শেখ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না।

Manual7 Ad Code

 

এদিকে সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজার ছয়শ ৩৪ জন এবং মারা গেছে ছয় হাজার চারশ ছয়জন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code