সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬
![]()
সুরমা মেইল নিউজ : পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে নিজ কর্মস্থল রিয়াদে ফেরার পথে গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আল খাঁচরা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত ও ৩ জন মারাত্মক আহত হয়েছেন।
নিহতরা হলেন, যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগীনা সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ (১৮)। গুরুতর আহত সাইফুল ইসলামসহ বাকী ৩ জনকে আল গুয়াইয়া হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা মক্কা-রিয়াদ রোডে একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্য হয়। নিহতদের লাশ আল খাঁচরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি