‘স্বাধীনতা দিবসে রাজপথে ফুল ছিটানোর বদলে ঝরল রক্ত’

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২১

‘স্বাধীনতা দিবসে রাজপথে ফুল ছিটানোর বদলে ঝরল রক্ত’

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদী মিছিলে হামলার ঘটনাকে নির্মম, ন্যক্কারজনক ও অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Manual7 Ad Code

তিনি বলেছেন, হামলায় গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে রাজপথে ফুল ছিটানোর বদলে রক্ত ঝরানো হলো।

 

Manual4 Ad Code

শুক্রবার (২৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

 

মির্জা ফখরুল বলেন, আজ ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাধারণ মুসুল্লিদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের গুলিবর্ষণ ও বেধড়ক লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সাধারণ ছাত্ররা তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর বেপরোয়া গুলি চালিয়ে এ পর্যন্ত চার জনকে হত্যা ও অসংখ্য ছাত্রকে গুরুতর আহত করে। এর প্রতিবাদে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদরত মানুষদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে এক জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়। এ ধরনের নির্মম, ন্যক্কারজনক ও অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

Manual4 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা দিবসের মতো জাতীয় উৎসবের দিনে বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের যৌথ হামলা এবং হত্যার ঘটনা বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণের আরও একটি জঘন্য দৃষ্টান্ত। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় এ পর্যন্ত পাঁচ জনের প্রাণ গেছে, অসংখ্য গুরুতর আহত হয়েছে।

 

স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে রাজপথে ফুল ছিটানোর কথা বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

 

Manual4 Ad Code

স্বাধীন দেশে যেকোনো কর্মসূচি পালন করার বা স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সব নাগরিকের আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মুহূর্তে বলতে হচ্ছে, স্বাধীন দেশে জনগণ আজ যেন পরাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রক্তের নিষ্ঠুর হোলিখেলা চলছে। বিরোধী দল-বিরুদ্ধ মতের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত নির্যাতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।

 

রাষ্ট্রীয় ও দলীয় ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের ভয়াল উপত্যকায় পরিণত হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

 

তিনি বলেন, এসব অপকর্মের জবাব দেওয়ার জন্য আওয়ামী ভোটারবিহীন সরকারকে অবশ্যই এক দিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণ এই বর্বর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code