‘স্বাধীনতা বিরোধী বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না’

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৭

‘স্বাধীনতা বিরোধী বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না’

Manual2 Ad Code

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাজ, আগুন দিয়ে মানুষ হত্যা করা এবং যুদ্ধাপরাধীদের মদদদানকারীদের কখনো ভোট দেবে না। এরা (বিএনপি) আর কখনো ক্ষমতায়ও আসতে পারবে না।

রোববার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির বীর সন্তানদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা সৃষ্টি করে এবং ত্যাগ স্বীকার করে, তাদের যে আন্তরিকতা থাকে, এটা উড়ে এসে অবৈধভাবে ক্ষমতায় জুড়ে বসাদের মধ্যে থাকে না। তারা ভোগ-বিলাসে জীবন কাটায়। দেশের অর্থ বিদেশে পাচার করে।

জিয়া পরিবারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাচারের কথা আমাদের না। সিঙ্গাপুর ও আমেরিকার ফেডারেল কোর্টই বলেছে খালেদা জিয়ার ছেলেরা মানি লন্ডারিং করেছে, যে টাকা পরে আমরা উদ্ধার করেছি। তারা এখন কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে?

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আজকে দেশে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এবারের বিজয় দিবস ব্যাপকভাবে পালন হয়েছে। এদের তরুণ সমাজ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় নতুনভাবে উজ্জীবিত হয়েছে, জাগ্রত হয়েছে। এটাই হচ্ছে আশার আলো। বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ হবে।

Manual7 Ad Code

বাংলার মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না উল্লেখ করে তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল আজ বাংলার ঘরে ঘরে পৌঁছেছে। এই সুফল নিয়ে, বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

Manual3 Ad Code

শেখ হাসিনা বলেন, যারা যুদ্ধাপরাধী এবং যারা এদেশের স্বাধীনতা চায়নি, তাদের রাজনীতি করার সুযোগ ছিল না। রাজনীতি নিষিদ্ধ ছিল। দুর্ভাগ্য আমাদের! বঙ্গবন্ধুকে হত্যার সাজাপ্রাপ্ত সকল আসামিকে মুক্তি দেয়া হয়। বাংলাদেশের ক্ষমতায় আসে আলবদর-আলশামস, যারা আমাদের মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল।

Manual5 Ad Code

আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মৃণাল কান্তি দাস, ফজিলাতুন্নেছা ইন্দিরা, সাদেক খান, শাহে আলম মুরাদ, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আলোচনা সভা সঞ্চালনা করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code