স্বামীকে জবাই করে হত্যা- আটক স্ত্রী

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

স্বামীকে জবাই করে হত্যা- আটক স্ত্রী

Manual2 Ad Code

সুরমামেইলডেস্ক: আশুলিয়ায় মোমিনুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী কাশমিরাকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার এসআই টু্ম্পা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোমিনুল ঠাকুরগাও জেলার পিরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলির ছেলে। কাশমিরার বাড়ি পিরোজপুর জেলার বোচাগন্জ থানার ছেনিহারা গ্রামে।

Manual4 Ad Code

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই টুম্পা জানান, শনিবার সকাল ৭টার দিকে আশুলিয়ার সোনা মিয়া মার্কেট এলাকায় স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

Manual2 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code