সৎ ও যোগ্য প্রার্থীকে পছন্দ করে আ’লীগ : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগ প্রস্তুতি শুরু করেছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশের সৎ ও যোগ্য প্রার্থীকে পছন্দ করবে আওয়ামী লীগ।

Manual7 Ad Code

রোববার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নগরীর চশমাহিলস্থ বাসায় এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই বছর বাকী আছে এবং এর প্রস্তুতি চট্টগ্রাম থেকে শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী তিন মাসের মধ্যে সারা দেশে দলের অভ্যন্তরে থাকা সমস্যা সমাধান করে ৬ মাসের মধ্যে অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করা হবে। তবে দলীয় প্রার্থীর অনিয়ম ও অপকর্মগুলো কঠোর হস্তে দমন করার কথা জানান মন্ত্রী।

Manual1 Ad Code

নারায়নগঞ্জ সিটি নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের মডেল উল্লেখ করে মন্ত্রী বলেন, যোগ্য প্রার্থী মনোনয়ন, জনপ্রিয়তা ও সততার কারণে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। একইভাবে সারা দেশের সব নির্বাচন ও বিশেষ করে জাতীয় নির্বাচনে প্রার্থীতা পছন্দ করা হবে। প্রার্থীর কোন অনিয়ম অপকর্মের বিষয়গুলো কঠোর হস্তে দমন করা হবে।

Manual5 Ad Code

ছাত্রলীগকে নেতিবাচক খবর হতে বের হয়ে এসে ইতিবাচক ধারায় রাজনীতি করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম আর দেখতে চায় না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code