সড়কের পাশের বাক্স থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

সড়কের পাশের বাক্স থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর এলাকার সড়কের পাশে একটি বাক্স থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।

 

পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া লাশটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত আয়না মিয়ার পুত্র আইয়ুব আলী (৫৫) এর।

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার (০৫ জুলাই) রাত আড়াইটার দিকে খঞ্জনপুর নামক এলাকার সড়কের পাশে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে আছে দেখে স্থানীয় খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী থানায় এমন একটি খবর জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Manual6 Ad Code

 

পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

উদ্ধার হওয়া লাশের তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধারের পর লাশটির পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগ মাধম্যসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালায়। একপর্যায়ে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করতে পারে।

 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কোনো এক সময় ঐ ব্যক্তিকে অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যা করে লাশ খঞ্জনপুর এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code