সড়কে ঝড়লো স্ত্রীসহ বিজিব সদস্যের প্রাণ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯

সড়কে ঝড়লো স্ত্রীসহ বিজিব সদস্যের প্রাণ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক চাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) বেলা সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মো. আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর কন্যা রুমা (৩৫)।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

এলাকাবাসী জানান, পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। বুধবার বেলা সোয়া ১০টার দিকে নাটোরে ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিম। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রুমাকেও মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, মোটরসাইকেলটিকে পেছন থেকে ট্রাক এসে চাপা দেয়। নিহতদের লাশ পুঠিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। অভিযুক্ত চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code