সড়ক দুর্ঘটনায় রাজনগর থানার এসআই সমীরণের মৃত্যু

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ২১, ২০২২

সড়ক দুর্ঘটনায় রাজনগর থানার এসআই সমীরণের মৃত্যু

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগরে আসামী ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমীরণ দাস (৪০) নামে থানার এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

 

Manual7 Ad Code

শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ময়নার দোকান এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সমীরণের বাড়ি হবিগঞ্জ জেলায়।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীরণ দাসসহ ৯ জন পুলিশের একটি দল শনিবার রাতে আসামী ধরতে উপজেলার যাদুরগুল সাওতাল পাড়া এলাকায় যায়। সেখান থেকে ওয়ারেন্টভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতারের পর পুলিশ ভ্যানে (ঢাকা মোট্রো ঠ ১৪-২০০৫) করে থানায় নেয়ার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে ময়নার দোকান এলাকায় গেলে সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইনট্রি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

Manual5 Ad Code

 

খবর পেয়ে ফায়ার সর্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার সময় পথেই সমীরণ দাসের মৃত্যু হয়।

 

পরে চিকিৎসকদের পরামর্শে আহতদের মধ্যে এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুক মিয়া, আজিজুর রহমান, আসামী লক্ষণ সাওঁতালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও এসআই সোলেমান মিয়া, এএসআই জাহাঙ্গীর আহমদসহ অপর ২ আসামীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

রাজনগর থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বলেন, আসামী ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআই সমীরণ দাস নিহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ও মৌলভীবাজারে চিকিৎসা চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code