হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেফতার

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেফতার

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual3 Ad Code

 

 

বিদেশি শক্তির সঙ্গে আতাতের অভিযোগে হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাইকে গ্রেফতার ও তার পত্রিকার অফিগুলোতে পুলিশ অভিযান চালিয়েছে।

 

গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

বিবিসির খবরে বলা হয়, হংকং পুলিশ আজ সোমবার জাতীয় নিরাপত্তা আইনে সাতজনকে গ্রেপ্তারের কথা জানালেও, তাদের মধ্যে জিমি লাই আছেন কি না, তা বলেনি।

 

তবে জিমি লাইয়ের মিডিয়া প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের কর্মকর্তা মার্ক সাইমন সোমবার লাইয়ের গ্রেফতারের কথা প্রথম প্রকাশ করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

তিনি বলেন ‘জিমি লাইকে এই সময় বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।’

 

গত বছর হংকংয়ে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় এতে সমর্থন জানিয়েছিলেন ৭১ বছর বয়সী বিলিয়নেয়ার ব্যবসায়ী জিমি লাই। এ বছরের ফেব্রুয়ারিতেও তাকে অবৈধ আঁতাতের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code