হজ পালনের উদ্দেশ্যে কাল সৌদি যাচ্ছেন খালেদা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

হজ পালনের উদ্দেশ্যে কাল সৌদি যাচ্ছেন খালেদা

Manual1 Ad Code
imagesসুরমা মেইল ডেস্ক :: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামীকাল ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানায়, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। খালেদা জিয়া ছাড়াও তার সাথে পরিবারের আরো কয়েকজন সদস্যও যাবেন সৌদি আরবে।
এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও হজ পালনের জন্য একই সময়ে সৌদি আরব যেতে পারেন। জানা গেছে, মা-বেগম খালেদা জিয়ার যাত্রার সময়ের সঙ্গে মিল রেখে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী-কন্যাসহ দুবাই যাবেন।
সেখানে মায়ের সঙ্গে সাক্ষাতের পর ৮ সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ছাড়ার কথাও জানিয়েছে সূত্রটি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code