সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
সুরমা মেইল ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে ভোগান্তিতে পড়েছে ব্যবহারকারীরা। যোগাযোগ মাধ্যম তিনটির সাইট বা অ্যাপে ঢোকা যাচ্ছে না। মেসেজিংও হচ্ছে না। ইন্ডিপেনন্ডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতদিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
এর জেরে বাংলাদেশ থেকেও ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারকারীদের কেউ ফেসবুকের সাইটেই ঢুকতে পারছেন না বলে জানা গেছে। এমনকি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সাইটেও ঢোকা যাচ্ছে না।
সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যার পর এ বিভ্রাট দেখা দেয়। ফেসবুকের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকেও কোনো মেসেজ পাঠানো যাচ্ছে না। ব্যবহারকারীরা এসব সেবা পেতে গিয়ে সমস্যায় পড়ছেন বলে টুইটারে গিয়ে জানাচ্ছেন।
এরইমধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্টে ফেসবুকে জানিয়েছে, আমরা জানতে পেরেছি ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। এর সমাধানে কাজ করে যাচ্ছি আমরা। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেসবুক।’ এসময় সাময়িক এ সমস্যার জন্য দুঃখও প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষ।
নিজেদের সাইটে বিভ্রাটের কথা হোয়াটসঅ্যাপও টুইটারে জানিয়েছে। তারাও বলেছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে কাজ চলছে। শিগগিরই বিষয়টির সমাধান হবে।
Design and developed by ওয়েব হোম বিডি