হত্যার দায়ে ফাহিমের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০

হত্যার দায়ে ফাহিমের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ‘রাইড শেয়ারিং অ্যাপস- পাঠাও’র অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহ’র হত্যাকারী সন্দেহে তার ব্যক্তিগত সহকারীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ।

 

২১ বছর বয়সী টাইরিস হ্যাসপিলের বিরুদ্ধে খুব দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলেও জানানো হয়েছে। তবে গোয়েন্দাদের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

 

ফাহিমের পরিবার গণমাধ্যমের সামনে মুখ না খুললেও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।

Manual1 Ad Code

 

নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে এমন নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা যুক্তরাষ্ট্রকে। সেখানকার শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর হেডলাইনে পরিণত হয়েছে বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ’র খুনের ঘটনা।

Manual4 Ad Code

 

পুলিশের ধারণা, ব্যবসায়িক কারণেই খুন হয়েছেন ৩৩ বছরের ফাহিম সালেহ।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো পোশাক ও মাস্ক পরিহিত একজন তাকে অনুসরণ করে অ্যাপার্টমেন্টে ঢোকে। বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করা হয় ফাহিমের দেহ। তরুণ এ উদ্যোক্তাকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার এখনও গণমাধ্যমে কথা বলেনি।

 

মঙ্গলবার (১৫ জুলাই) ম্যানহাটনে নিজ ফ্ল্যাট থেকে ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। পাঠাও এর পাশাপাশি নাইজেরিয়া ও কলম্বিয়ায় দু’টি রাইড শেয়ারিং অ্যাপের উদ্যোক্তা ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code