হত্যার ১৯ বছর পর ভাইসহ আইনজীবীর যাবজ্জীবন, খালাস ৩৮

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

হত্যার ১৯ বছর পর ভাইসহ আইনজীবীর যাবজ্জীবন, খালাস ৩৮

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও মামলার অপর আসামীকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। যাবজ্জীবন প্রাপ্ত আসামীদের মধ্যে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক সদস্য রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলা থেকে ৩৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ মামলার রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

রায়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে অ্যাডভোকেট নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া নুরুল ইসলামের ভাই সবজুল ইসলামকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেন আদালত।

 

Manual5 Ad Code

অপর দণ্ডপ্রাপ্ত আসামী একই গ্রামের মৃত আবদুল রহিমের ছেলে ময়নুল হককে ১০ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় সবজুল ইসলাম ও ময়নুল হক পলাতক ছিলেন।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, মামলার প্রধান আসামী নুরুল ইসলামের বন্দুকের গুলিতে আব্দুল আলীম নিহত হয়ে ছিলেন। হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও মামলার অপর আসামীকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। যাবজ্জীবন প্রাপ্ত আসামীদের মধ্যে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক সদস্য রয়েছেন।

 

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৭ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হন দিরাই উপজেলার টংগর গ্রামের জামিন খানের ছেলে আব্দুল আলীম। এ ঘটনায় নিহতের ভাই আজমল খান বাদী হয়ে পরদিন হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার ওসি সুভাষ চন্দ্র সাহা ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে আসামীপক্ষ আপত্তি জানালে আদালত পূনরায় মামলাটি তদন্তের জন্য সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

Manual2 Ad Code

 

পরবর্তীতে সিআইডি তদন্ত শেষে ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২৭ জানুয়ারি আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করে। বারবার তারিখ ধার্য্যরে পরও চার্জ গঠন না হওয়ায় বাদি পক্ষের রিটের প্রেক্ষিতে ২০১২ সালে মামলাটি সুনামগঞ্জ থেকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। সিলেট আদালতে ওই বছরের ১৪ মে ৪১ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code