হত্যা মামলা না নেয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

হত্যা মামলা না নেয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

Manual1 Ad Code
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মামলা না নেয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোয়া সাতটা পর্যন্ত সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে নন্দনপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

Manual7 Ad Code

সোমবার সদর উপজেলার বিশ্বরোড মোড়ে স্থানীয় খাঁটিহাতা গ্রামের ফল বিক্রেতা জাকিরের ছরিকাঘাতে পাশ্ববর্তী নন্দনপুর গ্রামের সোবহান মিয়ার ছেলে তারেক মিয়া (১৫) নিহত হয়। এই ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তারেকের পরিবারের লোকজন।
মামলা না নেয়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে মানববন্ধনের জন্য জড়ো হন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code