সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮
হবিগঞ্জ শহরের ঈদগাহ রোডের বাইপাস এলাকায় পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকর শিশুরা ব্যাডমিন্টন খেলার সময় একটি ফ্লাওয়ার ওই এলাকার আব্দুর রউফ মিয়ার বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। শিশুরা ফ্লাওয়ারটি পানি থেকে আনার সময় মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুকিদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এসআই আব্দুল মুকিদ জানান, মরদেহের গলায় একটি মালা ছিল। ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী একজন নারী। তবে কি কারণে মারা গেছেন তা এখনও বোঝা যাচ্ছে না।
Design and developed by ওয়েব হোম বিডি