সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ জনে।
শনিবার (২৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, ১৯ জুলাই হবিগঞ্জ থেকে সিলেটে পাঠানো নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪ জন ও বানিয়াচং উপজেলায় ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪০ জন ও মারা গেছেন ১০ জন।
Design and developed by ওয়েব হোম বিডি