হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জে পাওনা টাকার জের ধরে ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শহরতলীর কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। রাসেল জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শহরতলীর দানিয়ালপুর এলাকার দীপকের কাছে পাঁচশত টাকা পাওনা ছিল উমেদনগর এলাকার কিতাব আলীর ছেলে সোহাগের। সন্ধ্যায় সোহাগ দীপককে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর দীপক তার বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে কামড়াপুর এলাকায় এলে সোহাগ দীপকের কাছে টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

Manual1 Ad Code

একপর্যায়ে তিনজনই কোমড় থেকে অস্ত্র বের করে মারামারিতে লিপ্ত হয়। এসময় রাসেল ও সোহাগ গুরুতর আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোহাগকে পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code