হবিগঞ্জে জিহাদী বই ও লিফলেটসহ জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

হবিগঞ্জে জিহাদী বই ও লিফলেটসহ জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর থেকে জিহাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual3 Ad Code

শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালায়।

Manual2 Ad Code

অভিযানে সদর থানাধীন নারায়ণপুর তেমনিয়া (দিঘল বাগ) বাজারস্থ আল হেরা টেইলার্স বোরকা এন্ড পাঞ্জাবী হাউজ নামক দোকানের সামনে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের জিহাদী বইসহ সরকার ও রাষ্ট্র বিরোধী বিপুল পরিমান লিফলেট উদ্ধার করে র‌্যাব।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- মর্তুজা আলীর ছেলে হাজী মো: আব্দুল কুদ্দুস (৫২), আকিল হোসেন’র ছেলে মো: রুহুল আমিন (২৬), মৃত আদম আলীর ছেলে মো: নজরুল ইসলাম (৪০), আতর আলীর ছেলে মো: আ: নুর (৩৮) ও মৃত সোনা উল্লাহ’র ছেলে আবুল কালাম (৫০)।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা, শান্তি-শৃঙ্খলা বিঘœ করা এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। পলাতক ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code