হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

 

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে- দুর্ঘটনার সময় তুমুল বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code