হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, আটক ১০

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, আটক ১০

Manual7 Ad Code

হবিগঞ্জে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (২১ মে) দুপুরে সদর উপজেলার হুরগাঁও গ্রামের আয়াত আলীর খড় খেয়ে ফেলে একই গ্রামের শামীম মিয়ার গরু। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে সদর হাসপাতাল থেকে ১০ জনকে আটক করেছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code