হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Manual4 Ad Code

হবিগঞ্জে বিপিএলের জুয়া খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার (০৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাতিরথানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, বিপিএল খেলা চলাকালীন সময়ে ওই গ্রামের সুমন মিয়া ও একই গ্রামের লিটন মিয়া বাজি ধরে। বাজির টাকা ভাগাভাগির জেরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউপি সদস্য আলাউদ্দিন মিয়াসহ ১০ জন আহত হন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বিপিএলের ক্রিকেট খেলায় জুয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code