সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
শনিবার (০৬ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রথমে শায়েস্তানগর এলাকায় হঠাৎ কয়েকজন যুবক একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরপর সবুজবাগ, নজির মার্কেট, সওদাগর, পইল সড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম জানান, শহরে আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশের একটি সাজানো নাটক এটি। আমি মনে করি, বিএনপির ওপর হামলার অভিযোগ আনার জন্য এটি একটি ষড়যন্ত্র। এত নিরাপত্তার মধ্যে বিএনপি কেমনে এগুলো করবে বলেও প্রশ্ন রাখেন তিনি।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি