হবিগঞ্জে প্রাণ কোম্পানীর নির্মানাধীন ছাদ ধসে নিহত ১, আহত ৪

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

হবিগঞ্জে প্রাণ কোম্পানীর নির্মানাধীন ছাদ ধসে নিহত ১, আহত ৪

Manual5 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানীর নির্মানাধীন ছাদ ধসে ফিরোজ মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন শ্রমিক।

Manual7 Ad Code

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- সবুজ মিয়া (৩২), মিজানুর রহমান (২৮), মেহের মিয়া (২৯), রাজিব হোসেন (২১)।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানির একটি নির্মানাধীন ছাদ শুক্রবার বিকালে ধসে পড়ে। এ সময় ছাদের নিছে চাপা পড়ে ফিরোজ মিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন আহত শ্রমিকদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানেজার এহসানুল হাবিব ছাদ ধসের ঘটনার কথা স্বীকার করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আহত এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code