সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
হবিগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হাসানুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি