সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পইল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ইয়াকুব আলী ওই গ্রামের দিলাল আলীর পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, ইয়াকুব আলী নামে ওই যুবক তার বাড়িতে বাসার ছাদে উঠে কাজ করছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি