সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ২৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত, নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামী রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি