হবিগঞ্জে ভেজাল পণ্যের কারখানায় অভিযান, জেল-জরিমানা

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

হবিগঞ্জে ভেজাল পণ্যের কারখানায় অভিযান, জেল-জরিমানা

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ধূলিয়াখালে ভেজাল পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রম্যমাণ আদালত। হবিগঞ্জ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রম্যমাণ আদালত পরিচালনাকালে নকল লেভেলযুক্ত বিপুল পরিমাণ সরিষার তেল, সুপার একসেল ডিটারজেন্ট পাউডার ও বেস্ট টাটা প্রিমিয়াম চা-পাতাসহ ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযান পরিচালনার সময় কারখানার সঙ্গে জড়িত অভিযোগে বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের একজনকে ৬ মাসের কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনের প্রত্যেককে তিনমাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার দণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ধূলিয়াখাল গ্রামের সালেক মিয়ার ছেলে হারুন মিয়া (২৮), তার সহযোগী ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১) ও বাড়ির মালিক হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগরের মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া (৪৫)।

Manual2 Ad Code

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন। এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, এনএসআই’র ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন, অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন, এসআই উত্সব কর্মকারসহ একদল পুলিশ।

 

Manual6 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা হোসেন জানান, হবিগঞ্জ এনএসআই’র মাধ্যমে তথ্য জানতে পেরে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দসহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল ও জরিমানার দণ্ড প্রদান করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code