হবিগঞ্জে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

হবিগঞ্জে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

Manual5 Ad Code

হবিগঞ্জের বাহুবলে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯ জন গ্রাম্য দাঙ্গাবাজকে আটক করেছে। এ সময় বিপুল পরিমাণ ফিকল ধনু তীর রামদাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার ভোর রাতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে এ অভিযান চালানো হয়।

পরে দুপুরের দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে কারাদণ্ডসহ অন্যান্যদের ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual3 Ad Code

আটককৃতদের মধ্যে একমাস করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উত্তর স্নানঘাট গ্রামের ইসলাম উদ্দিন (২৫), শাহিন মিয়া (৩২), সুলতান মিয়া (৫০), ছালেক মিয়া (৩৫) ও শমসের আলী (৩০)।

১০ হাজার টাকা করে জরিমানা প্রদান কারীরা হলেন- একই গ্রামের আব্দুল মুহিত (২৯), আজগর আলী (৩৭), তাহির আলী (৪২), তাজুদ আলী (৫০), ওলি মিয়া (২৭) ও মহিন উদ্দিন (২৪)।

Manual7 Ad Code

এছাড়াও একই গ্রামের হাছন আলীকে ৫ হাজার ও বাগদাইর গ্রামের আনোয়ার মিয়া (৩২) ও আব্দুল খালেককে (২০) ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাকী ৫ জনের কাছ থেকে মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়। অভিযানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ছিলেন র‌্যাব, ডিবি ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার।

Manual3 Ad Code

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে বিকেল সাড়ে ৪টায় কোর্টে প্রেরণ করা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা রোধ করতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code