সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে ৩০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দিছড়ি সড়কের পাশের একটি গুদাম ঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটককৃত যুবকের নাম সজিব মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারী চাল মজুদ রাখার খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মহরহ আলী নবনির্মিত ভবনে অভিযান চালান। এ সময় তিনি ভবনের মালিকের সাথে যোগাযোগ করলে পুলিশের পরিচয় পেয়ে মোবাইল বন্ধ করে আত্মগোপন করেন। পরে এলাকার উৎসুক জনতার ভীড় জমে ভবনের সামনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ঘটনাস্থলে পৌছে ভবনের সাটারের তালা খুলে তিনশ বস্তা চাল জব্দ করে ঘরটি সীলগালা করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক বলেন, চালগুলো সরকারী কিনা তা তদন্ত না করে বলা যাচ্ছে না।
Design and developed by ওয়েব হোম বিডি