হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম (৫০) নামের এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে মৃত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আব্দুল হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

Manual4 Ad Code

কারাগার সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে হঠাৎ করে আব্দুল হাকিম বমি করতে শুরু করেন। তাৎক্ষণিক কারা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী রাত দেড়টার দিকে আব্দুল হাকিমকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

আব্দুল হাকিমকে হাসপাতালে নিয়ে আসা কারাগারের হাবিলদার গোপাল চন্দ্র জানান, আব্দুল হাকিম কিভাবে মারা গেছে তা আমি জানি না। কর্তৃপক্ষ বলতে পারবেন।

Manual3 Ad Code

জেলা কারাগারের জেলার শওকত হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে আসামি আব্দুল হাকিম হঠাৎ প্রচণ্ড বমি করতে থাকে। বিষয়টি আমাকে অবগত করলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হাকিম একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজীব চৌধুরী জানান, আব্দুল হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Manual2 Ad Code

পরে বুধবার দুপুরে আব্দুল হাকিমের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্ত করা হয়। পরে তার পরিবারের লোকজনের হাতে লাশটি হস্তান্তর করেন কারা কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code