হাকালুকিতে ফের টর্নেডো

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২২

হাকালুকিতে ফের টর্নেডো

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেটের ছয় উপজেলাজুড়ে বিস্তৃত এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে ফের টর্নেডো উৎপত্তি হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে হাকালুকি হাওরের জুড়ি উপজেলার অংশে এই টর্নেডোর দেখা মেলে।

 

টর্নেডোর উৎপত্তিকালে জাপানের কাইটো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের প্রফেসর ড. শি থাইচি হায়াসি ও মাসাশি সাকামতো এবং আবহাওয়া অধিদফতর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী হাকালুকি হাওর পরিদর্শনে ছিলেন।

 

Manual5 Ad Code

আবহাওয়া অধিদফতর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।



এর আগে শনিবার (২৩ জুলাই) হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার অংশে চাতলবিল এলাকায় বিষ্ময়কর টর্নেডোর উৎপত্তি হয়। খবর পেয়ে হাওর পরিদর্শনে গিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ দলের পরির্শনকালেই দ্বিতীয় দফায় টর্নেডোর দেখা মেলে। তবে এর দ্বিতীয় দফায় পানির স্তম্ভ ছিল খুবই ছোট। আগের দিনের চেয়ে অধিকন্তু দুর্বলও ছিল সেটি।

 

Manual3 Ad Code

আবহাওয়া অধিদফতর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আমরা অনেকটা দূর থেকে টর্নেডোস্থল দেখেছি। সেখানে বাতাসের ইউং ছিল কম। ভ্যাপসা গরম ছিল এবং বাতাসের ঘুর্ণয়ন গতি যে পানি উপরে টেনে তোলে আবার বৃষ্টি হয়ে ঝরে যায়।

 

Manual3 Ad Code

বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন, শুধুমাত্র জলভাগে টর্নেডোর তেমন ক্ষতি করতে পারে না। তবে এর ব্যাপ্তী ১০/১২ কিলোমিটার হতে পারে। ঘুর্ণয়ন গতিসীমায় যা পড়বে, তা উপরে তুলে নেবে। ওই স্থানে আকাশে কালো মেঘ জমে বিজলী চমকায় এবং বিকট শব্দে গর্জন হয়। তবে লম্বা পিলার আকারের স্তম্ভের নীচে মাটি-পানির সংস্পর্শে থাকলে সেটি প্রলয়ঙ্করী রূপ ধারণ করে সব কিছু মাটিতে মিশিয়ে দেয়। সাধারণত প্রলয়ঙ্করী টর্নেডোর গতিসীমা ২০০ কিলোমিটার বা তারও অধিক হতে পারে। এর আগে নেত্রকোনায়ও টর্নেডোর সৃষ্টি হয়েছিল। সেটির ব্যপ্তি ছিল ১২ কিলোমিটার জুড়ে।

 

বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের টর্নেডো পানি টেনে নিয়ে ওপরে তুলে মেঘ তৈরি করে বৃষ্টি হয়ে নেমে আসে। পানির সঙ্গে ঘুর্ণয়মান গতিতে মাছও উপরে উঠে যায়। পরে সেটাই আবার বৃষ্টির সঙ্গে পড়তে দেখা যায়।

Manual1 Ad Code

 

তাদের ধারণা, ভূপৃষ্টে তাপমাত্রা বৃদ্ধির ফলে হাওরের পানির ওপরের তাপমাত্রা কমে উপরে উঠে যাওয়ার কারণে সেখানে টর্নেডোর সৃষ্টি হয়। ওই সময় আশেপাশের শীতল হাওয়া সেই শূন্যতা পূরণ করতে আসায় একটি ঘূর্ণির তৈরি হয়। এভাবে টর্নেডো তৈরি হয়। টর্নেডোর কারণে পানির ঘুর্ণিপাক সৃষ্টি হয় এবং স্তম্ভ বা পিলারের মতো আকাশে তুলে নেয়। যদিও হাওরাঞ্চলে এ ধরনের ঘটনা সচরাচর দেখা মেলে না।

 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে হাকালুকি হাওরের বড়লেখা উপজেলা অংশের চাতলার পাড় বা চাতল বিল এলাকায় টর্নেডোর দেখা মেলে। ওই সময় হাকালুকির পানি টানেলের মতো আকাশে ওঠে যায়। ওই সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code