হাজারো আউলিয়ার এ দেশে জুলুমতন্ত্র চলবে না

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

হাজারো আউলিয়ার এ দেশে জুলুমতন্ত্র চলবে না

Manual2 Ad Code
kek_50399সুরমা মেইল ডেস্ক :: জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, সীমান্তে আমার মানুষদের পাখির মত হত্যা করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ ও মুসল্লিদেরও নিরাপত্তা নেই। বাংলাদেশ আজ জুলুমের জনপদ।
তিনি ধৈর্য্য, সংযম ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বাস রাখুন, হাজারো ওলি-আউলিয়া, শহীদ-গাজীর বাংলাদেশে জুলুমতন্ত্র চলবে না।
শনিবার আসাদ গেট জিইউপি মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটনেতা আ স ম হান্নান শাহ’র রোগমুক্তি কামনায় জাগপা আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে শফিউল আলম প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, চারিদিকে জালেম শাসকদের জুলুমে নারী-শিশু ও বৃদ্ধের আহাজারি চলছে। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের মানুষকে ভোটারবিহীন গোলামে পরিণত করা হয়েছে। প্রতিবাদ করলেই দেশপ্রেমিক নেতাদের জেল-জরিমানা, গুম-খুন ও ফাঁসিতে ঝোলানো হচ্ছে। যিনি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছেন, স্বাধীনতার সেই মহান ঘোষক শহীদ জিয়ার মাজার সরিয়ে ফেলার পায়তারা হচ্ছে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মাস্টার এম এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় নেতা জামাল উদ্দিন, যুব জাগপা সভাপতি আলহাজ ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, নগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code