হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু

Manual2 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের ধাক্কায় মাছধরা ট্রলার উল্টে আট জেলের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আট জেলেকে। নৌ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে নদীতে মাছ ধরতে যান এসব জেলে।

 

বৃহস্পতিবার মধ্য রাতে চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার ঘাটের সন্নিকটে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে দুই জেলের লাশ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

নিহত জেলেরা হলেন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের মো. রহমত উল্লার ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।

 

Manual4 Ad Code

এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য মেঘনা নদীতে যায়। নদীতে হঠাৎ দমকা হাওয়ায় প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা আট মাঝি মাল্লাকে অন্য ট্রলার উদ্ধার করতে পারলেও দুই জেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসানচর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় এই দুইজনের লাশ উদ্ধার করে জেলেরা।

Manual2 Ad Code

 

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code