হানিফের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : রিজভী

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

হানিফের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : রিজভী

Manual8 Ad Code

download-1

সুরমা মেইল ডেস্ক :: বিএনপিকে ৭ নভেম্বের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দেওয়া হবে না। এটা হানিফের নিজস্ব বক্তব্য। এটা সরকারের বক্তব্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।

Manual4 Ad Code

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা সুরক্ষা ও আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। এ দিন আওয়ামী লীগের একদলীয় শাসনতন্ত্র থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। এরকম একটা দিন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, হানিফ সাহেবের বক্তব্য এ রকমই। তিনি সবসময়েই বলেন প্রতিহত করবো, মেরে ফেলবো। করতে দিব না। আর আমরা বলি অবৈধ কোনো কাজ সরকার প্রতিহত করবে। ৭ নভেম্বর নিয়ে হানিফকে আয়নার দিকে তাকিয়ে কথা বলা উচিৎ। যেখানে আওয়ামী লীগ ও জাসদের বিরোধে কুষ্টিয়াতে ৭ জন নিহত হয়েছেন। সেখানে তিনি এ বক্তব্য দেন কী করে।

Manual3 Ad Code

বিএনপির এই নেতা বলেন, ৭ নভেম্বর সমাবেশ হবে। আমরা প্রত্যাশা করছি আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশের অনুমতি দিবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং এই সমাবেশে মানুষের ঢল নামবে।

Manual6 Ad Code

রিজভী বলেন, ব্রাক্ষ্মণবাড়িয়ায় নাসির নগরে ফেসবুকের মাধ্যমে পবিত্র কাবা শরিফকে অবমাননা করে যে পোস্ট দেওয়া হয়েছে, তার নিন্দা জানাই। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code