হান্নান শাহ’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

হান্নান শাহ’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক

Manual6 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

আগামীকাল বুধবার হান্নান শাহ এর মরদেহ দেশে আনা হবে। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় ডিওএইচএসের বাসভবনে প্রথম নামাযে জানাযা হবে।

Manual8 Ad Code

সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের সামনে এবং বাদ জোহর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবারে হান্নান শাহ এর নিজ এলাকায় গাজীপুরে তৃতীয় দফা নামাজে জানাযা শেষে বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হান্নান শাহ। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাটমন্ত্রী ছিলেন তিনি।

গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৭ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১১ সেপ্টেম্বর রাতে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Manual7 Ad Code

চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‌্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ মারা যান। হান্নান শাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হান্নান শাহ’র মৃত্যুতে তার পরিবার ও হান্নান শাহ এর দল বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code