হারিয়ে যাচ্ছে আলমপুরের রাস্তাটি

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

হারিয়ে যাচ্ছে আলমপুরের রাস্তাটি

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

গোলাপগঞ্জ উপজেলায় প্রত্যেকটি কর্মকাণ্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও ছোঁয়া লাগেনি আলমপুরের সেই রাস্তাটির গায়ে। পাকিস্তান শাসনামল থেকে একমাত্র এই গ্রামীণ রাস্তাটি ছিল এসব গ্রামবাসীর চলাচলের অবলম্বন। প্রায় ১০/১২টি গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে এ রাস্তাটি ব্যবহার করে আসছে। বাংলাদেশের সর্ববৃহৎ হাকালুকি হাওর ঘেঁষা ইউনিয়নের পশ্চিম প্রান্তে চলে গেছে কুশিয়ারা নদী। আর এ কুশিয়ারার ভাঙনে দিন দিন রাস্তাটি ক্ষীণ হওয়ায় বর্তমানে তার অস্তিত্ব হারাতে চলেছে। বর্তমান সরকারি উদ্যোগে উপজেলার সবক’টি রাস্তা সংস্কার হলেও সংস্কার হয়নি এ রাস্তাটি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। তাদের দাবি যেকরেই হোক এ রাস্তাটি সংস্কার করা না হলে একদিন রাস্তাহারা হয়ে যাবে এ এলাকার মানুষ।
তাই তারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো কাজ করাতে না পারায় মানববন্ধন করার পরও কারো নজর কাড়েনি।

Manual8 Ad Code

 

বর্তমানে রাস্তার যে অবস্থা এক সময় রাস্তাটি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তাদের প্রাণের দাবি এ রাস্তাটি যেকোন মূল্যে সংস্কার করে তাদের চলাচলের পথ সুগম করার। স্থানীয়রা জানান, প্রতিদিন জেলা কিংবা উপজেলা শহরে যেতে হলে বেশ কয়েকটি গ্রামের মানুষ এ রাস্তা ব্যবহার করে থাকেন। বিকল্প কোনো পথ না থাকায় অনেক কষ্টে তাদের এ পথ দিয়েই যেতে হয়।

 

একদিকে হাকালুকি হাওর অন্যদিকে কুশিয়ারা নদী দুইয়ের গ্যাড়াকলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে   গ্রামবাসীদের। সরজমিন গিয়ে দেখা যায়, উত্তর বাদেপাশা এবং ভাদেশ্বর ইউনিয়নজুড়ে এ রাস্তাটি বিস্তীর্ণ। দুই ইউনিয়নের মধ্যভাগে থাকার কারণে কেউ আর সংস্কার করাতে উদ্যোগী হচ্ছে না। স্থানীয় লোকজন উপজেলা কর্তৃপক্ষের কাছে বার বার আব্দার করার পর শেষ পর্যন্ত তারা মানববন্ধনও করেছেন, কিন্তু তাতেও কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেননি।

Manual5 Ad Code

 

যেসব গ্রাম এবং প্রতিষ্ঠান এ রাস্তাটি ব্যবহার করে থাকেন তার মধ্যে কুশিয়ারা পুলিশ ফাঁড়ি, কোনাগাঁও, উত্তর আলমপুর, কুলিয়া, কেউটকোনা, রাকুয়ারবাজার, দক্ষিণ আলমপুরসহ আরো আশেপাশের গ্রামের মানুষ। এ ছাড়া এ এলাকার ছেলেমেয়েদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হলে এ রাস্তাটি ব্যবহার করতে হয়।

 

Manual6 Ad Code

বিগত দিনগুলোতে এ রাস্তা দিয়ে সিএনজি অটোরিকশা যাতায়াত করার সুবিধা থাকলেও এখন পায়ে হেঁটে চলা  দুষ্কর হয়ে পড়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত এ রাস্তার কোনো বরাদ্দ আসেনি। যেহেতু রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে ক্ষেতের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে। তবে স্থানীয় লোকজন যদি ক্ষেতের জমি রাস্তার জন্য বরাদ্দ দেন তবে রাস্তা নির্মাণ করতে সুবিধা হবে। তা ছাড়া দু’টি ইউনিয়নের মধ্যে থাকায় উভয় ইউপি চেয়ারম্যানের সুপারিশ লাগবে বলে তিনি জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code