হার্ট অ্যাটাক করেছেন রিজভী, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

হার্ট অ্যাটাক করেছেন রিজভী, হাসপাতালে ভর্তি

Manual5 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক করেন রিজভী। প্রথমে তাকে কার্যালয়ের পাশে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

 

Manual7 Ad Code

বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানান শায়রুল কবির।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code