হায়দরাবাদে মুস্তাফিজের প্রথম ম্যাচ আজ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

হায়দরাবাদে মুস্তাফিজের প্রথম ম্যাচ আজ

Manual7 Ad Code

mustafiz-1_123609

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক : আইপিএল নবম আসরে আজ প্রথম ম্যাচে খেলছে মুস্তাফিজুর রহমান। তার দল সানরাইজার্স হায়দরাবাদ সফর করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে আজ নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন।তবে সানরাইজার্সের এবারের দলটা বেশ সুসংহত। ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসনের সঙ্গে আছেন ইয়ন মরগান। আর বোলিংয়ে ভারতের আশিষ নেহরার সঙ্গে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া আছেন ট্রেন্ট বোল্ট ও ভুবনেশ্বর কুমার।এতে এবারের আসরে বোলিংয়ে সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে সানরাইজার্সকে। বিশেষ করে মুস্তাফিজের দলে অন্তর্ভুক্তিটাকে তাদের সবচেয়ে ইতিবাচক দিক দেখা হচ্ছে। মুস্তাফিজকে দলে নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষণ। আর কোচ টম মুডি তো তার প্রশংসায় পঞ্চমুখ। আর ভারতীয় মিডিয়া মনে করছে, মুস্তাফিজকে অনেক কম দামে পেয়েছে সানরাইজার্স। মুস্তাফিজ আজ একাদশে জায়গা পেলে তার লড়াইটাও হবে কঠিন। ক্যারিয়ারের প্রথম আইপিএলের ম্যাচে স্নায়ু উত্তেজনা কাজ করবে। আর প্রতিপক্ষ হিসেবে পাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইলকে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code