হিন্দুদের ওপর আক্রমণ একমাত্র দায়ী আ’লীগ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

হিন্দুদের ওপর আক্রমণ একমাত্র দায়ী আ’লীগ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী শাসকগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সার্জিক্যাল অপারেশন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রিজভী বলেন, এদেশে হিন্দুদের ওপর যত আক্রমণ, সম্পত্তি দখল, দেবালয় ভাঙচুর তার জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ।

Manual1 Ad Code

শনিবার (১২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব বলেন।

Manual1 Ad Code

এসব ঘটনায় সরকারের এই মুহূর্তে পদত্যাগ দাবি করে রিজভী বলেন, ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত সরকার ক্রমাগত হামলা চালাচ্ছে।

Manual1 Ad Code

রিজভী বলেন, ‘সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় সরকারি-বেসরকারি সকল প্রতিবেদনের ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা সুষ্পষ্টভাবে উঠে এসে এসেছে। এই ঘটনা যে স্থানীয় এমপি ও মন্ত্রীর কোন্দলের বহিঃপ্রকাশ সেটি আর কারো জানতে বাকি নেই। মন্ত্রী ছায়েদুল হক এর পদত্যাগের দাবিতে রাজধানীসহ সারাদেশ প্রতিবাদমুখর হয়ে উঠেছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code