হুঁশিয়ারির পর মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত ১৬

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

হুঁশিয়ারির পর মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত ১৬

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপনের মধ্যেই মিয়ানমারজুড়ে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন। শনিবার ইয়াংগন, মান্দালয়সহ বিভিন্ন শহরে ‘মাথায়, পিঠে গুলিবিদ্ধ’ হওয়ার হুমকি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

Manual4 Ad Code

 

জানা গেছে, ইয়াংগনে দালা শহরতলীর একটি থানার বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

 

বাণিজ্যিক এ রাজধানীর উত্তর দিকের জেলা ইনসেইনে একটি বিক্ষোভে অংশ নেয়া তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি অনুর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও আছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয় গণমাধ্যমগুলো মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শহর লাসিওতে তিনজন এবং ইয়াংগনের কাছে বাগো অঞ্চলে চারজন নিহত হয়েছে বলে খবর দিয়েছে। উত্তরপূর্বাঞ্চলীয় হোপিন শহরেও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।

 

“আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জা দিবস। তিনশর বেশি নিরাপরাধ বেসামরিক মানুষকে হত্যার পর সামরিক বাহিনীর জেনারেলরা সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন,” একটি অনলাইন ফোরামে এমনটাই বলেছেন ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের জান্তাবিরোধী গোষ্ঠী সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা।

Manual4 Ad Code

 

উল্লেখ্য, মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলনে নিহতের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিনশর কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ৩২৮ এ ছিল বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code