হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতে বড়লেখার এলাইছ উদ্দিনের মৃত্যু

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮

হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতে বড়লেখার এলাইছ উদ্দিনের মৃত্যু

Manual4 Ad Code

প্রবাস জীবনে কারো মৃত্যুর সংবাদ শুনলে সত্যিকার আমাদের শরীর শিউরে উঠে কারন শত পরিশ্রম করে একটি পরিবারের মুখে হাসি ফুঁটাতে দিনরাত কাজ করছে। আর জীবনের শেষ বেলায় পাশে নেই আত্মীয়-স্বজন ও প্রিয় মানুষটিও। জন্মিলে মৃত্যু আছে সেটা ধুব্র সত্য কিন্তু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেয়া যায় না।

Manual2 Ad Code

মধ্যপ্রচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে ইদানীং প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর হার যেভাবে বাঁড়ছে তা অন্যান্য বছরের ন্যায় দ্বিগুণ। আর বেশির ভাগ মৃত্যু হৃদরোগ ও মানসিক চাপে ঘটছে বলে প্রবাসীদের ধারনা। কারন অনেকে ৭/৮ লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসা ও চাকুরী নেই ভিসা জটিলতা আকামা বা পরিচর পত্রবিহীন পুলিশের গ্রেফতার আতঙ্ক দালালদের দৌরাত্ম্য ঋণের বুজা ভিটেমাটি বিক্রি করে আসাসহ নানাবিধ সমস্যা।

Manual5 Ad Code

এদিকে শনিবার (২১ এপ্রিল) রাতে কুয়েতের ওয়াপরা নামক এলাকায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খরব পাওয়া গেছে। নিহতের নাম এলাইছ উদ্দিন (৪২)।

Manual5 Ad Code

জানা গেছে, প্রতিদিনের মত নিহত এলাইছ দৈনন্দিন কাজ শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন কিন্তু ভোরে এলাইছ উদ্দিন আর ডিউটিতে না আসায় অন্যান্য সহপাঠীরা তার রুমে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে বাসার তালা ভেঙ্গে মৃত্যু অবস্থায় এলাইছের লাশ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ স্হানীয় ফরওয়ানীয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

অনেকের ধারনা এলাইছ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত এলাইছ উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত্যু তছির মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের নিকট আত্মীয় কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী মোঃমস্তফা উদ্দিন আমাদের এ প্রতিবেদককে টেলিফোনে জানিয়েছেন, নিহত এলাইছ উদ্দিন ১৯৯২ সাল থেকে কুয়েতের ওয়াপরা নামক স্হানে কাজ করতেন। নিহতের লাশ সকল আইনি জটিলতা শেষে দ্রুত দেশে পাঠানো হবে বলে তিনি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code