হোটেলে তরুণীর ক্ষতবিক্ষত লাশ, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

হোটেলে তরুণীর ক্ষতবিক্ষত লাশ, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’

Manual6 Ad Code

(ছবি : প্রতীকী)

 

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : হোটেলে চাদরে মোড়া এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি শুরু হয়েছে। আর সেই চাঞ্চল্যের পেছনে রহস্যময় বার্তা দিচ্ছে মরদেহের পাশে থাকা একটি চিরকুট। এ চিরকুটে লেখা রয়েছে ‘মারতে চাইনি, বাধ্য হলাম’।

 

বুধবার (২৩ ডিসেম্বর) ভারতের কলকাতার নিউটাউনে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

 

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউটাউনের একটি হোটেলে চাদর মোড়া তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা,  মদের বোতল ভেঙে সেই ভাঙা কাচ দিয়ে তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে। ওই তরুণীর বাড়ি পশ্চিম মেদিনীপুরে এবং তার নাম চুমকি ঘোষ বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে  ‘মারতে চাইনি, বাধ্য হলাম’।

 

এদিকে লেখাটি ঘাতকের নাকি অন্য কারো তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তবে পুলিশ এ ঘটনা নিয়ে এখনি মুখ খুলতে রাজি নয়।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই হোটেলে এক যুবকের সঙ্গে উঠেছিলেন নিহত তরুণী। রাতে তাদের ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীদের সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code