সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : বিএনপিকে ধ্বংস করতেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে দাবি করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভীকে নিরাপদে হাইকোর্টে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
মির্জা ফখরুল বলেন, সবগুলো মামলায় জামিনে থাকা সত্ত্বেও যে মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এর এফআইআর-এ তার নাম ছিলো না। এমনকি মামলার এজহারে যখন তার নাম অন্তর্ভুক্ত করা হয় তখনও বিষয়টি তার আইনজীবীকে জানানো হয়নি।
আমরা মনে করি কেবল হয়রানির উদ্দেশ্যে এ মামলায় তার নাম (রিজভীকে) জড়ানো হয়েছে। তাকে হয়রানি না করে নিরাপদে হাইকোর্টে আত্মসমর্পনের সুযোগ দিন।
Design and developed by ওয়েব হোম বিডি